1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিয়ের কথা বলায় প্রতিবেশি নারীকে খুন!

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩১০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: প্রতিবেশিদের মধ্যে কেউ বিয়ের উপযুক্ত হলে খুব স্বাভাবিকভাবেই অনেকে জিজ্ঞেস করে থাকেন কবে বিয়ে করছেন? মজার ছলে অনেকে আবার হর হামেশাই এমন প্রশ্ন করেন। কিন্তু ইন্দোনেশিয়ার কামপুংয়ের পাসির জঙ এলাকায় এই বিয়ের কথা জিজ্ঞেস করতে গিয়েই লাশ হলেন এক গর্ভবতী নারী।

স্থানীয় ওয়ার্ল্ড অব বাজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কামপুংয়ের পাসির জঙ এলাকায় বার বার বিয়ের কথা জিজ্ঞেস করায় ২৮ বছর বয়সী এক যুবকের হাতে খুন হয়েছেন তারই প্রতিবেশি গর্ভবতী নারী আয়েশা।

নিহতের নাম- আয়েশা। ঘটনার দিন নিজ ঘরের সামনে বসা ছিলেন ফিয়াজ নুরুদ্দিন নামের ওই যুবক। এসময় ৩২ বছর বয়সী প্রতিবেশি অন্তঃসত্ত্বা প্রতিবেশি আয়েশা তার সঙ্গে কথা বলতে আসেন।

পুলিশের একজন মুখপাত্র নুরুদ্দিনের উদ্ধৃতি দিয়ে জানান, ওইদিন আয়েশা নুরুদ্দিনকে বলেন, \’দ্রুত বিয়ে করে নাও। তোমার সমবয়সীরা তো ইতোমধ্যেই বিয়ে করে ফেলেছে। তুমি বিয়ে করছ না কেন?\’ এ কথায় নুরুদ্দিন বিক্ষুব্ধ হয়ে উঠেন। এবং প্রতিবেশির ওই কথায় নিজেকে অপমানিত বোধ করেন।

এর পরের দিন নুরুদ্দিন আয়েশাকে তার ঘরে কাজের অজুহাত দেখিয়ে ডাকেন। আয়েশা ঘরে প্রবেশ করা মাত্রই তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেন নুরুদ্দিন। ওই অন্তঃসত্ত্বা নারী মুখ চেপে ধরে নুরুদ্দিন। প্রাণান্তকর চেষ্টা করেও তার হাত থেকে রেহাই পাননি। শেষ পর্যন্ত শ্বাসরোধে ওই গর্ভবতী নারীর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ইন্দোনেশিয়ার আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com