1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

বিয়ে ও ডিভোর্সের কথা স্বীকার করলেন জান্নাতুল নাঈম

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৫৭২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
এবার বিয়ে ও ডিভোর্সের কথা স্বীকার করলেন জান্নাতুল নাঈম এভ্রিল। ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি বিষয়টি স্বীকার করেন। কেন বিয়ের কথা গোপন রেখেছিলেন সেসব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি সেখানে। ছোটবেলা থেকেই কোনো বাঁধা বিপত্তিতে মাথা নত করেননি তিনি। এভ্রিল এখানে জানান, তার বয়স যখন ১৬ বছর, তখন তার পরিবার তাকে জোর করে বিয়ে দিয়েছিল। ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ে দিলে সেটি বিয়ে হয় না। সেটি বাল্যবিবাহ। এভ্রিল সেই বাল্য বিবাহের বিরুদ্ধে কাজ করতে চেয়েছিলেন। কাঁদতে কাঁদতে চট্টগ্রামের এই সুন্দরী বলেন, আমি ডিভোর্সি, ফাইন, আমি একটা মেয়ে। এজ অ্যা হিউম্যান আমার রাইট আছে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করার। আমি নিজের জন্য কিছু চাইনি। অন্যান্য মেয়েদের দেখাতে চেয়েছিলাম যে একটি মেয়ে চাইলে অনেক কিছুই করতে পারে। এদিকে গণমাধ্যমে এ যাবত নিজের বিয়ের কথা স্বীকার না করলেও ফেসবুক লাইভে এসে নিজের বিয়ের ও ডিভোর্সের জানান দিয়েছেন এভ্রিল। এদিকে এরই মধ্যে মিস ‘ওয়ার্ল্ড বাংলাদেশ’ আর জান্নাতুল নাঈম এভ্রিল থাকছেন না বলে ঘোষণা দেয়া হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ থেকে। কাল একটি র‌্যাম্প শোর মাধ্যমে নতুন বিজয়ীর নাম ঘোষণা করা হবে বিচারকদের বিচারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com