1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী নিখোঁজ

  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বৃটেনের পূর্ব লন্ডনের ইষ্টহামের বাসিন্দা, ষ্ট্রাটফোর্ডের সারা বোনেল গার্লস স্কুলের ইয়ার টেনের ছাত্রী হাফিজাহ সামিরার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সামিরার মা আফিয়া বেগম ও পিতা মাওলানা আবদুল করিম। সামিরার বয়স ১৪ বছর হলে জানা গেছে।

হারানোর সময় ছবিতে যে কালো কোট দেখা যাচ্ছে সেটা পরিহিত ছিলো। এছাড়া পায়ে ছিলো কালো ফিতার বুট জুতা। তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি।

সামিরার পারিবারিক সূত্র জানিয়েছে, ৭ অক্টোবর, বৃহস্পতিবার স্কুল শেষ করে আর বাড়ি ফিরে আসেনি সামিরা। তাকে সর্বশেষ টাওয়ার হ্যামলেটস এলাকায় দেখা গেছে।

সামিরার নিখোঁজ সংবাদের বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। যদি কোন ব্যক্তি সামিরার সন্ধান পেয়ে থাকেন তাহলে ১০১ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com