1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

বৃষ্টির পানিতে নিমজ্জিত নলজুরের বেইলি সেতু, বেড়েছে দুর্ভোগ

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৩৬ Time View

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুরে কয়েকদিনের বৃষ্টি ও ঢলে নদ—নদীর পানি বেড়েছে। রবিবার উপজেলা সদরের নজলুর নদীর বিকল্প সেতুতে পানি ওঠায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। গেল বছরও আষাঢের ঢলে সেতুটি পানিতে তলিয়ে গিয়ে চলাচল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে ভারি বৃষ্টিপাত হলে পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের দাবি ছিল, সেতুটি উঁচু করে নিমার্ণের জন্য কিন্তু সংশ্লিষ্টরা নিচু করেই কাজ করায় ভারি বৃষ্টিতেই নিমজ্জিত হয়। এছাড়াও সেতুটির সংযোগ সড়কেও পানিতে তলিয়ে গেছে।
এদিকে নজলুর নদীর অপর ঝুঁকিপূর্ণ ডাক বাংলো সেতু দিয়ে দুই পারে যান চলাচল করছে হচ্ছে। এতে করে দীর্ঘ যানজট লেগে সীমাহীন জনদুর্ভোগ বেড়েছে। পাশাপাশি অতিরিক্ত যানবাহনের চাপে সেতুটি পড়েছে মারাত্মক ঝুঁকিতে।
নলজুরের এই দুই সেতু দিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের লোকজনসহ পাশবর্তী উপজেলার বিভিন্ন স্থানের জনসাধারণ  কে উপজেলা সদরে জরুরি নানা কাজে আসতে হয়।
এলাকাবাসী ও এলজিইডি সূত্র জানায়, ১৯৮৭ সালে নলজুর নদীর ওপর ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্য গুদামের সামনে একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটি টেকসই থাকলেও একসঙ্গে বড় দুইটি যান চলাচল করতে না পারায় যানজটের সৃষ্টি হয়। যে কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির মাধ্যমে ১৪ কোটি টাকা ব্যয়ে পুরাতন এ সেতু ভেঙে নতুন দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সাবেক পরিকল্পনামন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য এম এ মান্নান ২০২৩ সালের মার্চে সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করার পর নতুন সেতু নির্মাণ কাজ শুরু হয়। ওই সময় বিকল্প হিসেবে হেলিপ্যাড এলাকায় একটি বেইলি সেতু নির্মাণ করা হয়।
এলাকার লোকজনের অভিযোগ, বিকল্প সেতুটি তৈরির সময় এলাকার লোকজন বর্ষায় এটা ডুবে যাবে বলে শঙ্কা প্রকাশ করে আরও উঁচু করার দাবি জানিয়েছিলেন, তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বিষয়টি আমলে  নেয় নি।
অপরদিকে ১৯৮৮ সালে নলজুর নদের ওপর ডাকবাংলো সেতুটি এলাকার লোকজন চাঁদা তুলে নির্মাণ কাজ শুরু করেন। ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সেতুর কাজ শেষ হয়। সেই থেকে সরু এ সেতু দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করে। ২০২১ সালে নলজুর নদ খনন কালে সেতুর পিলারের কাছ থেকে খনন যন্ত্র দিয়ে মাটি কাটার সময় সেতুর দুটি অংশ দেবে যায়। এক বছর যান চলাচল বন্ধ থাকার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জগন্নাথপুর পৌরসভা সেতুর দেবে যাওয়া অংশে স্টিলের পাটাতন বসিয়ে সেতুটি চালু করে।
পৌর শহরের নাগরিক মুজিবুর রহমান জানান, এবারও বৃষ্টির পানিতে গুদামের পাশে হেলিপ্যাড এলাকায় বিকল্প সেতু ও সেতুর  সংযোগ সড়ক ডুবে যাওয়ায়, যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা শুরুতে বিকল্প বেইলি সেতুটি আরও উঁচু করার দাবি জানিয়েছিলাম।
তিনি বলেন, ডাক বাংলা সেতুটিও ঝুঁকিতে রয়েছে।  জনদুর্ভোগ লাঘবে জরুরী ভিত্তিত্বে পদক্ষেপ নেওয়া দরকার।
জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর সুহেল আহমদ বলেন, নলজুর নদীর ওপরে নির্মিত দুইটি সেতুই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির। বিকল্প সেতুটি উঁচু করে বসানোর জন্য আমরা দাবি করেছিলাম। কিন্তুু দাবিটি উপেক্ষিত হওয়ায় বষার্য় বৃষ্টির পানিতে সেতুতে পানি উঠে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ায় বিকল্প বেইলি সেতুতে পানি উঠে। জনসাধারণের চলাচলের জন্য পদক্ষেপ নেব আমরা। 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com