1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বেকার ভাতা পেল কুকুর!

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::বিশ্বের উন্নত দেশগুলোতে চাকরি না থাকলে বেকার ভাতার ব্যবস্থা আছে। তবে কুকুরের চাকরি নেই তাই বেকার ভাতা দেয়ার ঘটনা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগানে রাইডার নামের একটি কুকুরের নামে ইস্যু করা হয়েছে সপ্তাহে ৩৬০ ডলারের বেকার ভাতা!

জানা গেছে, রাইডারের মালিক মিশেল হ্যাডক একজন আইনজীবী। নিজের কুকুরের নামে একটি ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে বেকার ভাতার চিঠি তার হাতে পৌঁছালে বেশ অবাক হন তিনি। রাইডার নাকি একটি রেস্তোয়ায় কাজ করত। এখন বেকার হয়ে পড়েছে!

এ ব্যাপারে হ্যাডক বলেছেন, রাইডার কখনো কোনো রেস্তোরাঁয় কাজ করেছিল বলে তার মনে পড়ে না। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার কুকুর রাইডার সপ্তাহে ৩৬০ ডলার বেকার ভাতা পেতে চলেছে। জানি না এতো টাকা দিয়ে সে কী করবে!

তবে কোনো ভুলের কারণে এটা হয়ে থাকতে পারে ভেবে হ্যাডক চিঠিটা মিশিগান কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে জানা যায়, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অধিদপ্তরের ডাটাবেজ থেকে প্রায় এক কোটি ৭৬ লাখ মার্কিন নাগরিকের তথ্য চুরি হয়। রাইডারের নামে ইস্যু করা বেকার ভাতাটি এমনই এক প্রতারণার অংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com