1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বেসিস নির্বাচনে মোস্তফা জব্বার প্যানেল জয়ী

  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৫৫১ Time View

টেক ডেস্ক# দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) তিন বছর মেয়াদি (২০১৬-১৯) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটে মোস্তফা জব্বারের প্যানেল জয়ী হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে।
নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। ডিজিটাল ব্রিগেড প্যানেলের নেতৃত্বে ছিলেন আনন্দ কম্পিউটারসের মোস্তাফা জব্বার ও দ্য চেঞ্জ মেকারস প্যানেলের নেতৃত্বে ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির।
ডিজিটাল ব্রিগেড প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মোস্তফা জব্বার, রাসেল টি আহমেদ, ফারহানা এ রহমান, এম রাশিদুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, রিয়াদ এস এ হোসাইন ও সহযোগী সদস্য উত্তম কুমার পাল।
দ্য চেঞ্জ মেকারস প্যানেলে জিতেছেন সোনিয়া বশির কবির ও সৈয়দ আলমাস কবির।
মোস্তাফা জব্বার
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৫১৬। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৩৬৮ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৪৮ জন ভোটার ছিল।
মোট ২২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে আটটি পদের ২০ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে এক পদের বিপরীতে দুজন নির্বাচন করেন।
সূত্র: প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com