1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাওনা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুষ্কৃতকারী। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ আকাশকে গ্রেপ্তার করা হয়।

নাফিস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আকাশ ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সীমান্ত এলাকা পেরিয়ে বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধে ব্যবহারের জন্য সেগুলো ভাড়া দিতেন। অভিযানে তাঁর ভাঙারি দোকানের একটি ড্রামের নিচ থেকে লোড অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নাফিস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আকাশের বিরুদ্ধে আগে অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে একটি মামলায় জামিনে ছিলেন। অস্ত্র সংগ্রহের উৎস ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র- আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com