1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৬২৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া শুভ্রা মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সঙ্গে থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
শেষকৃত্য অনুষ্ঠান শেষে বিকেলেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভ্রা। এর আগে ৭ আগস্ট তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন শুভ্রা মুখার্জি। ১৯৫৫ সালে তিনি ভারতে চলে যান। এরপর ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com