1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

ভারতে আবারও বাড়ল করোনা সংক্রমণ

  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৫৬০ Time View
Health professionals check a patient infected with COVID-19 at the Intensive Care Unit (ICU) of the Doctor Ernesto Che Guevara Public Hospital in Marica, Rio de Janeiro state, Brazil, on June 6, 2020. - Marathon-like shifts, low salaries and psychological pressure for fear of taking the coronavirus home: this is the routine of nurses in Brazil, where over 181 professionals have died in the front line fighting against the pandemic. (Photo by Mauro Pimentel / AFP)

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ ফের বেড়েছে।  এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২৭ জন।

বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ২৩ হাজার ৫২৯ জন।  অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় তিন হাজার।

শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৭৭ জনের।  এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৪৬ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৭ লাখ ৬৬ হাজার মানুষ, মৃত্যু হয়েছে চার লাখ ৪৮ হাজার ৩৩৯ জনের।

এর আগে গত দুয়েকদিন দেশটিতে সংক্রমণের হার কিছুটা কম থাকলেও ফের বাড়ছে এ মহামারির প্রকোপ।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া এ ভাইরাসে শুক্রবার পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৯৭ হাজার ৩২৮ জনের, আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৫১৭ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com