1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মন্ত্রী এম এ মান্নান চীন যাচ্ছেন বৃহস্পতিবার

  • Update Time : বুধবার, ২২ জুন, ২০১৬
  • ২৮৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান
চীনের রাজধানী বেইজিংয়ে এআইআইবি ব্যাংকের দুইদিনব্যাপী কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার চীন যাচ্ছেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। আগামীকাল বৃহস্পতিবার এমএ মান্নানসহ প্রতিনিধি দলের ৪ সদস্য বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
গণচীনের উদ্যোগে প্রতিষ্ঠিত এশিয়ান ইনফ্রাস্টষ্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) লিমিটেডের ৫৭ সদস্যের এক সদস্য বাংলাদেশ। এই ব্যাংক এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকের মতোই অবকাঠামো উন্নয়নখাতে ঋণদান করবে এই ব্যাংক।
২৫ ও ২৬ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ব্যাংকের সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তাঁর রাজনৈতিক সচিব আবুল হাসনাত। ২ ও ৩ জুলাই অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নির্বচনী এলাকা দক্ষিন সুনামগঞ্জ ও জগন্নাথপুরে পৃথক কর্মসূচী রয়েছে বলেও মন্ত্রীর এপিএস আবুল হাসনাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com