1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৬

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আফ্রিকার দেশ মরক্কোতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ২৯৬ জন নিহত ও ১৫৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর এএফপির।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাখেস শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার যে ভূমিকম্পটি হয়েছে— এটি ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা আরও জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। আর ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড।
আর এত দীর্ঘ সময় ধরে ঝাঁকুনি দেওয়ায় সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত বাইরে বের হয়ে আসেন। বড় ভূমিকম্পের পর অসংখ্য ছোট ভূমিকম্প বা আফটারশক হতে থাকে। ফলে রাতের বেলা ভয়ে বেশিরভাগ মানুষ আর নিজেদের বাড়ির ভেতর প্রবেশ করেননি।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com