1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বয়কটের আহ্বান

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তথা হাত জীবাণুমুক্ত করতে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার সারা বিশ্বে প্রচলিত। এ অবস্থায় ভারতের একটি দরগা থেকে এ ধরনের স্যানিটাইজার বয়কটের আহ্বান জানিয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের বরেলির দরগা আলা হজরত-এর মাওলানা তাঁর অনুগামী ও দেশের সব মসজিদের প্রধানকে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার না করার আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে দরগা আলা হজরতের সুন্নি মার্কেজ দারুল ইফতার মুফতি নাস্তার ফারুকি বলেন, ‘ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ৷ তাই মুসলিমদের অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয়৷ মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা হলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে৷ ঈশ্বরের বাসস্থান অপবিত্র করতে পারেন না৷ একটি অপবিত্র স্থানে নমাজ পড়া যায় না৷ জেনেশুনে একটি মসজিদকে অপবিত্র করা মানে পাপ করা৷ আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ওই স্যানিটাইজার বর্জন করুন৷’

অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের বদলে তিনি মসজিদ চত্বরে সাবান, ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু দিয়ে ভালো করে হাত ধোয়ার বিষয়টি তুলে ধরেছেন।

ভারতের কিছু মন্দিরও চত্বরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের বিরুদ্ধে মত জানিয়েছে৷ সূত্র : নিউজ ১৮।
সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com