1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

মহাসড়কে পথে পথে তল্লাশি, কারণ ছাড়া ঢাকায় ‘না’

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে জেলা ও হাইওয়ে পুলিশ। এছাড়া সড়কের বিভিন্ন পয়েটে টহল দিচ্ছে পুলিশের একাধিক টিম।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এদিকে তল্লাশি চৌকিগুলোতে দেখা গেছে, ঢাকামুখী যানবাহন, বাসে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। প্রতিটি যাত্রীকে কোথায় যাবেন, কেন যাবেন এবং ঢাকা প্রবেশের সঙ্গত কারণ জিজ্ঞাসা করছেন তারা। সন্তোষজনক উত্তর পেলেই তাদের ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

মহাসড়কগুলোতে সকাল থেকে দেখা গেছে একেবারে ফাঁকা অবস্থা। নেই যানবাহনের কোনো চাপ, এমনকি স্বাভাবিক সময়ে যে পরিমাণ বাস ও যানবাহন থাকে তার চার ভাগের এক ভাগও আজ নেই বলে জানান চালকরা।

এদিকে একাধিক যাত্রী অভিযোগ করেছেন, সঙ্গত কারণ জানাতে না পারায় তাদের ঢাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেকের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ জানান, মহাসড়কে সবকিছু স্বাভাবিক আছে। বাড়তি নিরাপত্তার জন্যই এসব তল্লাশি চৌকি বসানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com