1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আকমল হোসেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৪ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন (৬৫) কে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট শহরের নাইরপুল জামে মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। এসময় সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
বিকেল ৪টা ১৫ মিনিটে শ্রীরামসি স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে আকমল হোসেনকে দাফন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমরাত রাত দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি গত ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com