1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

মাস্ক ছাড়া বের হলেই জরিমানা, রেস্টুরেন্টে খেতে লাগবে টিকার সনদ: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৪১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সোমবার সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে। লকডাউনের সুপারিশ এখনো তারা করেননি। লকডাউনের পর্যায়ে যাতে না যেতে হয়, সেজন্য এ প্রস্তুতি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশঙ্কার বিষয় হলো করোনা বেড়ে যাচ্ছে। আজকের কথা যদি বলি শনাক্ত ৩.৪% হয়েছে। যেটা ১% এর নিচে নেমে গিয়েছিল। এটা আশঙ্কাজনক। মৃত্যুহার যদিও এখনও কম, কিন্তু সংক্রমণ বেড়ে গেলে মৃত্যুহার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে চাই।

তিনি বলেন, আমাদের ল্যান্ড পোর্ট, সি পোর্ট গুলো যেগুলো আছে, সেখানে স্ক্রিনিং বাড়ানো হবে। আমরা সেখানে এন্টিজেন টেস্টও করছি। পিসিআর টেস্ট করছি। কোয়ারেন্টিনের জন্য আরো বেশি তাগিদ দেওয়া হয়েছে। কোয়ারেন্টিন হবে পুলিশ পাহারায়। যাতে কোয়ারেন্টিনের থেকে কেউ বেরিয়ে না যায়। এরপর যতো অনুষ্ঠান আছে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে লোক সংখ্যা সীমিত রাখতে হবে। এ বিষয়ে নীতিগত সিন্ধান্ত হয়েছে। সম্পাদনা: হাসান হাফিজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com