1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

মা-বাবার পাশে শায়িত পীর হাবিবুর রহমান

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানকে নিজ জেলা সুনামগঞ্জে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী স্বজন ও সহকর্মীরা। তাঁর মরদেহ দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন। দল-মত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাসননগরস্থ বাসভবনে ছুটে যান। পরে সেখান থেকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে রাখা হয় পীর হাবিবের মরদেহ। সেখানে তাঁকে শেষ দেখা দেখতে অনুরাগীসহ জেলার বিভিন্ন স্থান থেকে শুভার্থীরা আসেন।

বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

 

এর আগে সুনামগঞ্জ প্রেস ক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিক, রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায়।

ঢাকার পর সুনামগঞ্জে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর দুপুর ২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন কোর্ট মসজিদ) ঈদগাহে। সেখানে নানা স্থান থেকে মুসল্লিরা এসে জানাজায় অংশ নেন।

বেলা ৩টায় মরদেহ গ্রামের বাড়ি কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ী পশ্চিমপাড়ায় নিয়ে যাওয়া হয়। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হয়। সেখানেও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মুসল্লি জানাজা ও দাফনে অংশ নেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com