1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মিরপুরে এক মেম্বার প্রার্থী নিজের ভোটও পাননি

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ১৬৭৫ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে ৭নং ওয়ার্ডে মাহমুদ আলম নামের এক প্রার্থী কোনো ভোট পাননি। অর্থাৎ, নিজের ভোটটিও তাঁর বাক্সে পড়েনি।

গতকাল সোমবার রাতে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণাকালে মাহমুদ আলম (মোরগ প্রতীক) কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।

এ ওয়ার্ডে সাতজন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন। ফলাফলে দেখা যায়, আবদুল ওয়াব (ভ্যানগাড়ি) ২৮৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন (টিউবওয়েল) ২৩৬ ভোট পান।

৭নং ওয়ার্ড ও মীরপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী মাসুক মিয়া বলেন, প্রার্থী মাহমুদ আলম তাঁর নিজের, তাঁর এজেন্টের ও পরিবারের কারো কোনো ভোট পাননি; এটা হাস্যকর। দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন হয়েছে আর এ নির্বাচনে এক প্রার্থী কোনো ভোট পাননি, এটা স্মরণীয় হয়ে থাকবে।

প্রার্থী মাহমুদ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান  জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে প্রার্থী হতে বিশেষ কিছু লাগে না। যে কেউ প্রার্থী হতে পারেন। মাহমুদ আলম ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে একজন বৈধ প্রার্থী ছিলেন। কেন কোনো ভোট পাননি, সেটা তিনি বলতে পারবেন না বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com