1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মুসলিম নির্যাতনের প্রতিবাদে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউয়ের

  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের কারণে চীনের বেশ কিছু কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করতে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। ইউরোপিয়ান ইউনিয়নের একজন কূটনীতিক বলেছেন, তিয়েনানমেন স্কয়ারে দমনপীড়নের পর ১৯৮৯ সালে চীনের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর এই প্রথম বেইজিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, চীনের চারজন কর্মকর্তা ও অন্য একজনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের সিদ্ধান্ত অনুমোদন করেছেন মন্ত্রীরা। পঞ্চম ব্যক্তির নাম সোমবার দিনশেষে প্রকাশ করার কথা রয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনীত প্রস্তাব গত সপ্তাহেই অনুমোদন করেছিলেন ইইউয়ের দূতরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com