1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০ জন, ১৪৪ ধারা জারি রাজধানীতে গ্যাসলাইটার কারখানার আগুন, ৫ মরদেহ উদ্ধার দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী ২টি মার্কিন যুদ্ধবিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত, স্বীকার করলেন ট্রাম্প, তেহরানের তিরস্কার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিলেটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হামের প্রাদুর্ভাব/জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে ‘মোটরসাইকেল রেস’ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১৬ দাগ এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার।

নিহত দুই যুবক হলেন- জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সরদারপাড়া নিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২০)। তারা দুইজনই বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন ও সিয়ামসহ তারা ১৫ থেকে ২০ জন বন্ধু অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে রেস করছিল। তারা রেস করতে করতে ভেড়ামারার লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। এ সময় লালন শাহ সেতুগামী বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাহিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার বলেন, মোটরসাইকেল রেস করতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ির চালক পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। বিনা ময়নাতদন্তে তাদের দাফন সম্পন্ন করবে পরিবার।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, মোটরসাইকেলটি লালন শাহ ব্রিজ থেকে আসছিল আর পিকআপ লালন শাহ ব্রিজের দিকে যাচ্ছিল।
সূত্র ঢাকা পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com