1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

মোশাররফ করিমকে দেখে অজ্ঞান ভক্ত!

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
অভিনেতা মোশাররফ করিমকে দেখে তাঁর এক ভক্ত রোববার অজ্ঞান হয়ে যান। উত্তরা ৭ নম্বর সেক্টরের ‘স্বপ্নিল ২’ শুটিংবাড়িতে এমন ঘটনা ঘটে। এরপর মোশাররফ করিমের সঙ্গে কথা বললে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। বেনাপোলের ছেলে উজ্জ্বল হোসাইন বহুদিন ধরেই মোশাররফ করিমের সঙ্গে দেখা করার চেষ্টায় ছিলেন। গত সাত দিন ধরেই তাঁর এই চেষ্টা আরও তীব্র হয়। প্রিয় অভিনেতাকে সামনে থেকে এক নজর দেখা আর কথা বলার ইচ্ছা থেকে ঢাকার কাছে গাজীপুরে একটি চাকরি নেন। সেখান থেকে নানাভাবে মোশাররফ করিমের অবস্থান জানার চেষ্টা করেন। একপর্যায়ে জানতে পারেন, আজ রোববার মোশাররফ করিম উত্তরায় নাটকের শুটিংয়ে ব্যস্ত আছেন। এরপর বিকেল চারটার দিকে মোশাররফের শুটিংস্থল উত্তরার সেই ‘স্বপ্নিল ২’ বাড়িতে আসেন। সেখানে মোশাররফ করিম বাংলাভিশনের প্রচারিত চলতি ধারাবাহিক ‘মহাগুরু’র শুটিং করছিলেন। কায়সার আহমেদ পরিচালিত নাটকের সেটে এ ঘটনা ঘটে।
মোশাররফ করিম বলেন, ‘ভক্ত নিয়ে টুকটাক এর আগে অনেক ঘটনাই ঘটেছে। এবার যা ঘটেছে তা রীতিমতো ভয়ংকর। আমি বলব, এমনটা না হওয়াই ভালো। ছেলেটার জ্ঞান হারিয়ে ফেলার ঘটনায় আমি হতবাক হয়ে যাই। এরপর সবাই শুটিং বন্ধ করে ছেলেটার পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ি। সবাই মিলে তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করেছি। জ্ঞান ফিরছে না দেখে একপর্যায়ে তো ইউনিটের সবাই ঘাবড়ে যায়। কিছুক্ষণ চেষ্টার পর জ্ঞান ফিরলে সবাই স্বস্তি পাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com