1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

মৌলভীবাজারে মানবতাবিরোধী অপরাধে চারজনের মৃত্যুদন্ড

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৩৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মৌলভীবাজারের রাজনগরের মাদ্রাসার সাবেক শিক্ষক আকমল আলী তালুকদারসহ চার রাজাকারের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার। এছাড়া অপর একটি অভিযোগে চার জনের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার পলাতক তিন আসামি হলেন- আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়, মো. আনিছ মিয়া ও মো. আব্দুল মোছাব্বির মিয়া। অপর আসামি আকমল আলী তালুকদারকে রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলায় প্রসিকিউশনের পক্ষে রয়েছেন- প্রসিকিউটর হায়দার আলী, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, আবুল কালাম, শেখ মুশফেক কবীর। আসামিপক্ষে আছেন- আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও রাষ্টষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com