1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

যুক্তরাজ্যের রাষ্ট্রীয় খেতাব ‘এমবিই’ ভূষিত হলেন জগন্নাথপুরের সৈয়দ সামাদ আলী

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের কৃতি সন্তান সৈয়দ সামাদ আলী যুক্তরাজ্যের রাজা চার্লসের সম্মাননা এমবিই খেতাবে ভূষিত হয়েছেন। তরুণ প্রজম্মের মধ্যে বাংলা শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য এবং কমিউনিটি ওয়ার্কের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
তিনি দীর্ঘ ২৩ বছর ধরে যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ড শহরে বসবাস করে আসছেন।
বর্তমানে সান্থডারল্যান্ড শহরের থর্নহীল এবং সাউথমুর একাডেমিতে কাজ করছেন, যেখানে তিনি শহরের শিশুদের বাংলা শেখান। মূলত শহরের বাঙালি সম্প্রদায়ের শিশুদের এবং বিশেষ করে তাদের পিতামাতার জন্য শিক্ষাকে সহজলভ্য করতে সহায়তা করার জন্য তাঁকে এমবিই সম্মাননার জন্য মনোনীত করা হয়। সৈয়দ সামাদ আলী শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বাংলা ভাষায় পাঠ্যবই রচিত করেন। তাঁর এই বই যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে।
প্রসঙ্গত, সৈয়দ সামাদ আলী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত হাজী শামসুল আলী ও রোকেয়া বেগমের জ্যেষ্ঠ পুত্র।
তিনি সিলেট এমসি কলেজ থেকে বিএ এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে সিলেটের বিশ্বনাথ সরকারি রাম পাশা কলেজে এবং সৈয়দপুর আদর্শ কলেজ প্রতিষ্ঠাকালিন অধ্যাপনার দায়িত্বে ছিলেন। ২০০০ সালের দিকে তিনি যুক্তরাজ্যে চলে যান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com