1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১৭

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রোওয়ার্ড অঞ্চলের শেরিফ স্কট ইসরায়েল।

এক সংবাদ সম্মেলনে শেরিফ জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয়েছে ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে।

জানা গেছে, নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন। এরমধ্যে স্কুল ভবনের ভেতরে ১২ জন, বাইরে ২ জন, রাস্তায় ১ জন এবং হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।

নিকোলাস বাল্টজার নামে এক শিক্ষার্থী বলেন, ঘটনা শুরুর সময় ত্রিকোণমিতি ক্লাসে ছিলেন তিনি। স্কুল ছুটির ২ মিনিট আগে ফায়ার এলার্ম বেজে ওঠে। এসময় শিক্ষার্থীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। ছয়টি গুলির শব্দ ও সব গুলির শব্দই খুব কাছে থেকে শুনতে পান বলেও বলেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

২০১২ তে কানেটিকাটের একটি স্কুলে গুলিতে ২৬জন মারা যাওয়ার পর এটি কোনো স্কুল প্রাঙ্গনে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা।

‘এভরিটাউন ফর গান সেফটি’ নামের একটি সংস্থার জরিপ অনুযায়ী, এই বছরে এনিয়ে ১৮বার যুক্তরাষ্ট্রে কোনো স্কুলের ভেতরে বা স্কুল প্রাঙ্গনে গোলাগুলির ঘটনা ঘটলো।

২০১৩ থেকে যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে ২৯১টি। গড়ে প্রায় প্রতি সপ্তাহে একটি করে। সূূত্র: রয়টার্স, বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com