1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত ১০

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ২৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক::
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উত্তরাঞ্চলে ওয়াইন কাউন্টি এলাকায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিবিসির খবরে বলা হয়, এ ঘটনায় কমপক্ষে ১৫০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আরও কয়েক হাজার বাড়ি দাবানলে হুমকির মধ্যে রয়েছে।

এ ছাড়া দাবানলে কিছু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

দাবানলের আতঙ্কে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ তাদের বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সোনোমা কাউন্টিতে, সেখানে সাতজন নিহত হয়েছে।

এ ছাড়া নাপা কাউন্টিতে দুজন ও মেনডোসিনো কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে।

এ তিন কাউন্টিসহ উত্তর ক্যালিফোর্নিয়ার সাত ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যটির গভর্নর জেরি ব্রাউন।

গত এক দশকের মধ্যে এ বছরই ক্যালিফোর্নিয়ায় দাবানলে সবচেয়ে বেশি মানুষ মারা গেলেন।

রাজ্যটির ফায়ার সার্ভিস বিভাগ ক্যালফায়ার প্রাণহানির ঘটনাগুলো সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com