1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৫৮১ Time View

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার সকালে স্থানীয় সময় ডায়মন্ড হেড এলাকায় ওই হামলা চালানো হয়।

হনুলুলুর মেয়র ও রাজ্যের গভর্নর দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধারণা করা হচ্ছে ওই হামলাকারীও পরে মারা গেছেন।

গোলাগুলির ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী হাওয়াই নিউজ নাউকে জানান, তিনি অন্তত ২০টি গুলির শব্দ শুনেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাকারীর নাম জেরি হ্যানেল (৬৯)। রোববার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের বেশ কিছু বাড়ি-ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছে।

হাওয়াইয়ের গভর্নর ডেভিট ইগ এক বিবৃতিতে বলেন, দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। তারা দুজনে সকালে কর্মরত অবস্থায় মারা গেছেন। হনুলুলুর মেয়র কার্ক কাল্ডওয়েল ওই গোলাগুলির ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

হনুলুলু পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য হিবিস্কাস ড্রাইভ অঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে। হাওয়াই নিউজ নাউ’র ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com