1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত আব্দুল লতিফ তালুকদার মারা গেছেন

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
  • ৪৮৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদার বাধ্যর্কজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠনের মতো অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় হওয়ার কথা রয়েছে যে কোনো দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই সেন্টু চন্দ্র দাশ জানান, ৭৫ বছর বয়সী লতিফ তালুকদার অসুস্থ হয়ে পড়লে গত ২৩ জুলাই তাকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। সোমবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লতিফ তালুকদার শ্বাসকষ্টসহ বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গতবছর ১১ জুন গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন।

একাত্তরে তিনি বাগেরহাটের ‘রাজাকার কমান্ডার’ শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারে সহযোগী হিসেবে বিভিন্ন যুদ্ধাপরাধে অংশ নেন বলে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগ।

সিরাজ মাস্টার, লতিফ তালুকদার এবং তাদের আরেক সহযোগী খান আকরাম হোসেনের বিরুদ্ধে গত বছর ৫ নভেম্বর যুদ্ধাপরাধের সাত ঘটনায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-১।

সাক্ষ্যগ্রহণ এবং দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আদালত গত ২৩ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com