স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের সামাজিক সংগঠন রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার নর্থ ওয়েস্ট ইউ-কের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার( ২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রানীগঞ্জের আছিমপুর গ্রামে ওয়েলফেয়ার নর্থ ওয়েস্ট ইউ-কে’র সভাপতি মো. তকলিছ মিয়ার সভাপতিত্বে ও গুচ্ছগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মো. ছালিক মিয়া, বিশিষ্ট মুরুব্বি হাজী ছালিক মিয়া, গুচ্ছগ্রাম কমিটির সভাপতি আব্দুল মতিন, সংগঠনের সদস্য দিলদার মিয়া, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার, সমাজ কর্মী আনোয়ার মিয়া, মো. জামরুল ইসলাম, মো. নিজাম উদ্দিন, ব্যবসায়ী আব্দাল হোসেন, সিলেট প্রতিদিনের জগন্নাথপুর প্রতিনিধি দুলন মিয়া, সংবাদকর্মী আব্দুল রহমান প্রমুখ। পরে গুচ্ছগ্রামের ৬০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় এলাকার সামসুল ইসলাম, মো.কাছা মিয়া, রুবেল আমিন, লউলুছ মিয়া, শাহিন মিয়া সুমনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply