1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

রাশিয়ায় ড্রোন হামলার চেষ্টা, নিরাপত্তা জোরদার করতে বললেন পুতিন

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৯৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলীয় ওব্লাস্ট অঞ্চলের কোলোমনা শহরের বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টার পর ইউক্রেনের সঙ্গে সীমান্তের নিয়ন্ত্রণ আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওই ড্রোন হামলার ঘটনায় রুশ কর্তৃপক্ষ ইউক্রেনকে দোষারোপ করেছে। একইসঙ্গে সর্বশেষ এই ঘটনা ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের এক বছর পর মস্কোকে নতুন একটি চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মস্কোর মাত্র ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পূর্বে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষার জন্য এই ঘটনা খুবই উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।
পরে মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার রাজধানীতে একটি বক্তৃতা করেন। সেখানে তিনি কোনো নির্দিষ্ট হামলার কথা উল্লেখ করেননি। তবে তিনি দক্ষিণ ও পশ্চিম রাশিয়ার বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর সীমান্ত নিয়ন্ত্রণ বাড়িয়েছেন এবং রুশ কর্তৃপক্ষ পরে সেন্ট পিটার্সবার্গের আকাশসীমা বন্ধ করে দেয়।

এ ছাড়াও মঙ্গলবার, বেশ কয়েকটি রাশিয়ান টেলিভিশন স্টেশন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা প্রচার করে। তবে কর্মকর্তারা ওই ঘটনার জন্য হ্যাকিংকে দায়ী করেছেন। এ ছাড়া মঙ্গলবারের ওই ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com