1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

রোনালদোর মিসের ম্যাচেও পর্তুগালের জয়

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি গোল না পেলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। বুধবার নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে রবার্তো মার্তিনেজের দল।

ম্যাচের ২৪ মিনিটে চেলসি ফরোয়ার্ড পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। বিরতির আগে নাইজেরিয়াকে সমতায় ফেরান আকোর অ্যাডামস।দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে জুভেন্টাস উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে আবারও এগিয়ে যায় পর্তুগাল। লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে তারা।

৪১ বছর বয়সী রোনালদো এবার খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। তবে তার ফর্ম পর্তুগালের শক্তিশালী দলটির স্বাভাবিক ছন্দে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজেদের বেস ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে পর্তুগাল দলের। তার পর ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com