1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে ইতালি প্রবাসী সাব্বির ও সুজিত

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০০ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের নৌকা ডুবিতে নিহত চার পরিবারে পাশে এসে দাঁড়িয়েছেন ইতালিতে বসবাসকারী জগন্নাথপুরে কয়েকজন সমাজকর্মী। ইতালি প্রবাসী জগন্নাথপুর গ্রামের সন্তান সাব্বির আহমেদ ও ইতালি প্রবাসী যাত্রাপাশা গ্রামের সুজিত  গোপের উদ্যাগে তাদের কয়েকজন বন্ধু মিলে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। বুধবার বিকেলে ভবানীপুর গ্রামে চার পরিবারে হাতে নগদ ৬০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এসময় ইতালি প্রবাসী সমাজকর্মী জগন্নাথপুর গ্রামের  সাব্বির আহমেদ জগন্নাথপুর পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ ইতালি প্রবাসী সুজিত কুমার গোপের ভাই ব্যবসায়ী রিপন গোপ,সমাজকর্মী আমির মিয়া,দুলাল মিয়া উপস্থিত ছিলেন। তাঁরা পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের চার পরিবারে  হাতে নগদ ৬০ হাজার টাকা তুলে দেন। এবং ভবিষ্যতে এসব পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com