স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ এ জরিমানা আদায় করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয। লকডাউন কার্যকর করতে লকডাউনের ৬ষ্ঠ দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপের নেতৃত্বে ও সেনাবাহিনীর উপস্থিতিতে পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায়, হাসপাতাল পয়েন্ট, ভবেরবাজার, মিরপুর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক ব্যবহার করা এবং নিষেধাজ্ঞা অমান্য করায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান কে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply