1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি-বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর শাখা আয়োজিত সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে বক্তাগণ বলেন, আদর্শ ও কল্যাণময় সমাজ বিনির্মাণে মহানবী রহমাতুল্লিল আলামিন এর জীবন আদর্শ বাস্তবায়নের কোন বিকল্প নেই। ব্যাক্তি , সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে মহানবী (সাঃ) এর জীবন আদর্শ বাস্তবায়নে আমাদের সবাই কে কাজ করতে হবে। মহানবী (সাঃ) এর আদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই আমাদের দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি রয়েছে। বক্তাগণ, বৈষম্য মুক্ত দেশ ও সমাজ গড়তে হযরত রাসূল (সাঃ) এর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।গতকাল পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের কনফারেন্স হলে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন ভূঁইয়া।
সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউ’কের সভাপতি শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী,সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, মাযাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল শায়খ মাওলানা ইমদাদুর আল মাদানী,সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সৈয়দ রফিকুল হক, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলান আহবাবুর রহমান,মাওলানা নাইম আহমদ, আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ।
এছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সেলের কাউন্সেলার মুহাম্মদ চৌধুরী,কাউন্সেলার ফারুক আহমদ, সৈয়দপুর শামছিয়া সমিতির ইউ’কের সভাপতি সৈয়দ জিল্লুল হক, কমিউনিটি লিডার হাফিজ বদরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com