স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার রাতে পৌর শহরের পুরাতন বাসস্টেশনের একটি রেস্তোরার হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জের আরেক কৃতি সন্তান ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রধান উপদেষ্টা শাহাগীর বখত ফারুককে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে। সঞ্চালনা করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম মহিম।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, আইনজীবী, কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী, লেখক ও গবেষক অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন, সমাজকর্মী নুরুর রব চৌধুরী, কবি ও লেখক সুখেন্দু সেন, বাংলাদেশ টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, আইনজীবী স্বপন কুমার দাস রায়, কবি ও লেখক কুমার সৌরভ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক শামীম, সিলেটের সিনিয়র সাংবাদিক কাওসার চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক নওশাদ মসরু, জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সারোয়ার আজাদ, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি অ্যাড. আনোয়ার হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আকরাম উদ্দিন, প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব, দৈনিক ইত্তেফাক ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, ডিবিসি নিউজ ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, জাগো নিউজের জেলা প্রতিনিধি লিপসন আহমদ, সাংবাদিক উস্তার আলী, আব্দুস শহীদ, হাবিবুর রহমান জাবেদ, মেহেদী হাসান, সোহানুর রহমান সোহান, তামীম রায়হান, কামরান আহমেদ,আজকের পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরীর একান্ত সচিব সাংবাদিক রাসেল আহমদ।

প্রসঙ্গত, বিশিষ্ট সাংবাদিক লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরীর জন্ম জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে। ১৯৭২ সাল থেকে তিনি ব্রিটেনে বসবাস করছেন। পেশায় তিনি একজন সাংবাদিক। লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, লন্ডস্থ বাংলাদেশ ক্যাটারিং ভবন নির্মাণের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। তিনি সিলেট প্রেসক্লাবেরও একজন সদস্য। ১৯৮৭ সালে তিনি অমর একুশে ফেব্রুয়ারির গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ রচিয়তা আব্দুল গাফফার চৌধুরীর সাথে ‘সাপ্তাহিক নতুন দিন’ প্রতিষ্ঠা করেন।
এছাড়াও মহিব চৌধুরী ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট্রের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী। তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক ও বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি লন্ডনস্থ প্রসিদ্ধ পাম ট্রি গ্রুপের চেয়ার ও সিলেটস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান।

দেশে ও প্রবাসে তিনি সাংবাদিকদের কল্যাণসহ সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন। তিনি একমাত্র বাঙালি সাংবাদিক যিনি ব্রিটেনের রাজা প্রিন্স চার্লসের সফরসঙ্গী হয়ে সিলেটে এসেছিলেন। শিক্ষা উন্নয়নেও তিনি কাজ করে যাচ্ছেন। জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যাল ও রানীগঞ্জ কলেজের দাতা সদস্য।