1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি ফিরেছেন দেশে

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

লিবিয়ার ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে ১৪৫ জন দেশে ফিরেছেন। বুধবার লিবিয়ার বেনগাজী থেকে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ত্রিপোলির বাংলাদেশ মিশন জানায়, তারা বুধবার সকাল ৭টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

এসব বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এরই ধারাবাহিকতায় শিগগিরই অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে অতিসত্বর বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

এর আগে ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ২৮ নভেম্বর ১৪৩ জন ও ৩০ নভেম্বর ১১০ জনকে বাংলাদেশে ফেরত আনা হয়। এ নিয়ে সর্বশেষ তিনটি চার্টার্ড ফ্লাইটে সর্বমোট ৩৯৮ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com