1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

শান্তিগঞ্জে এক ব্যক্তির আত্মহত্যা

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস (৪০) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে আজ রোববার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে। বিকাশ দাস শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার(৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় ভিকটিম বিকাশ দাস ও তার স্ত্রী শিউলী রাণী দাস তাদের ছেলে মেয়েকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় পরিবারের লোকজনদের অগোচরে তাদের বসত বাড়ীর সামনে করচ গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করেন।

ভিকটিম বিকাশ দাসের ছোট ভাই বিধান দাস জানান, আমার ভাই বিকাশ দাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com