1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত

শাবিতে অপেক্ষামান তালিকা থেকে ভর্তি রবিবার

  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ১০৫৩ Time View

শাবি সংবাদদাতা :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের স্নাতক (সমমান) প্রথম বর্ষের ৩য় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’ তে অনুষ্ঠিত হবে। রবিবার সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর ৩য় অপেক্ষামান তালিকার ৮০১ থেকে ৯২৬, গ্রুপ-২ এ ৪৫১ থেকে ৮০৪তম পজিশনধারীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

একই দিন সকাল নয়টায় গ্রুপ-১ এ কোটায় অপেক্ষামান তালিকা থেকে মুক্তিযোদ্ধা ১৭ থেকে ৩১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) ১০ থেকে ১৭, গ্রুপ-২ তে মুক্তিযোদ্ধা কোটায় ৭ থেকে ১৩ , ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৭ থেকে ১১, প্রতিবন্ধী ৪ এবং পোষ্য কোটার ৩ ও ৪ নং পজিশনধারীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে ।

অন্যদিকে একই সাথে এ ইউনিটের বিজ্ঞান বিভাগের ৩য় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করানো হবে। অপেক্ষামান তালিকায় বিজ্ঞানের ১৭২-১৯০ এবং কোটায় মুক্তিযোদ্ধা ৯-১২ তালিকাধারীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা জানান, ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ভর্তির জন্য ৬৮৫০ টাকা সাথে নিয়ে আসতে হবে।

কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে জানান অধ্যাপক নারায়ণ সাহা।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com