1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

শাবিতে চান্স পাওয়া সাদিককে জগন্নাথপুরে তালামীয়ের সংবর্ধনা

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৫২১ Time View

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে ভর্তি চান্স পাওয়া জগন্নাথপুরের সাদিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার জগন্নাথপুর পশ্চিম উপজেলার ঘোষগাঁও-টিয়ারগাঁও আঞ্চলিক শাখা।

গতকাল রোববার বিকেলে ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

শাখার সভাপতি জিকরুল আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোজাম্মিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মীর রমযান আলী ছানা, উপজেলা তালামীযের সহ-সভাপতি হাফিজ সাইদুল ইসলাম ও আবুল মনসুর।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিকের গর্বিত পিতা আব্দুল আহাদ, পর্তুগাল প্রবাসী মাছুম মিয়া, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ও মেহেদী হাসান প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ হওয়া শাবির মানবিক বিভাগের অধীনস্থ এ ইউনিটের ভর্তি পরিক্ষার মেধা তালিকায় ২৮৪ নম্বরে স্থান পায় সে। সাদিক উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের আব্দুল আহাদ ও হাসিনা বেগম দম্পতির বড় ছেলে। সে উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামসিয়া ফাযিল ডিগ্রি মাদরাসা থেকে দাখিল ও আলিম পরিক্ষা দিয়েছিল। এরআগে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও সে মেধা তালিকায় স্থান পায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com