1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

শাবি উপাচার্য ফরিদ উদ্দিনের কুশপুত্তলিকা দাহ

  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি কিলো রোড প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চের সামনে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যায় গণঅনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে নতুন আরো শিক্ষার্থী অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

 

এ নিয়ে অনশনরত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৬ জনে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠক শেষ হয়েছে। তবে চলমান চলমান সংকট সমাধানে শিক্ষার্থীরা যখন চাইবেন শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধি দল তখনই শাবিপ্রবিতে আলোচনার জন্য যাবেন। ব্যক্তিগত কারণে শাবিপ্রবিতে যেতে পারছেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শনিবার সন্ধ্যায় শাবিপ্রবির শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবাই সমাধান চাই তার জন্য আমাদের আলোচনা বসা প্রয়োজন। আলোচনা সভায় বসার জন্য শিক্ষার্থীদের জন্য সবসময় দ্বার খোলা রয়েছে। তারা যখন চাইবেন তখনই আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে পারিবারিক কাজের কারণে যেতে পারছি না। তবে প্রয়োজন হলে আমাদের প্রতিনিধি দল সেখানে যেতে পারেন।

সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com