1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ১০৭৮ Time View

স্টাফ রিপোর্টার::ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি ২০১৫- ২০১৭ সাল পর্যন্ত ইউনেস্কো সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার অনুষ্টিত এ অধিবেশন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নুরুল ইসলাম নাহিদ এমপি। এ ছাড়াও এ অধিবেশনে ১৯৫ সদস্য রাষ্ট্র, ৮ সহযোগী সদস্য এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও এনজিও’র মন্ত্রী ও উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো ও বিশ্ব নেতৃবৃন্দকে সর্বস্তরের সমেত, ন্যায় সঙ্গত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে একটি ব্যাপক পদ্ধতির অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন।

এ সময় সবার জন্য শিক্ষা (ইএফএ) এ সাফল্যের কথা উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন একমাত্র অবলম্বন নয়। এটি তরুণদের জন্য লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টির অর্জনের মত অন্যান্য আরো অনেক বিষয়ের নির্দেশকের কাজ করে, অবদান রাখে বিশ্ব নাগরিক তৈরীতে এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াইতে সহায়তা করে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে, প্রাণবন্ত সমাজ গঠনেও সহায়তা করে। এই বিষয়গুলোতে মনোযোগ দিতে ব্যর্থ হলে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে।

এই ধারণাকে বিবেচনা করে তিনি এই মাসের শেষে জাতিসংঘ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য একটি কঠোর ঐক্যমতে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, ইউনেস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি শহীদুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর সেক্রেটারি মো. মনজুর হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com