1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্য বই পাবে: শিক্ষামন্ত্রী

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫
  • ৫২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ায় হবে ।
বুধবার রাজধানীর মাতুয়াইলে পাঠ্যপুস্তক ছাপার কাজ পরিদর্শন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কয়েক বছর ধরে বছরের শুরুতে বিনা মূল্যে বই দিয়ে আসছে সরকার।
এবার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত চার কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৭২৪ কপি বই ছাপা হচ্ছে।
মাতুয়াইলে বই ছাপার কাজ দেখতে গিয়ে নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত যে সময় আছে, এতে নিশ্চিত করে বলা যায়, যথাসময়ে বই ছাপা ও বিতরণ করা যাবে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যাবে।

এবার প্রাথমিকের বইয়ের মান নিয়ে অর্থদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের উদ্বেগ ছিল। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বই ছাপার কাজ নিয়মিত তদারক করা হচ্ছে। এ জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষাগারে কাগজ পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত তাঁরা (বিশেষজ্ঞ) কোনো আপত্তি জানাননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com