1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

শিশু ধর্ষণ মামলার আসামি র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ২৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের বাঁশখালীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার আসামি র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল হাকিম মিন্টু (৩০)। আজ মঙ্গলবার ভোররাতে বাঁশখালীর-পেকুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

র‍্যাব-৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান বলেন, ‘১৮ এপ্রিল সন্ধ্যায় বাঁশখালীর শেখেরখিল এলাকায় ধানখেতে এক শিশুকে ধর্ষণ করা হয়। দুই দিন পরে বাঁশখালী থানায় আবদুল হাকিমকে আসামি করে একটি মামলা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব আবদুল হাকিমকে ধরতে বাঁশখালী-পেকুয়া সীমান্তে অভিযান চালায়। ওই এলাকায় আবদুল হাকিমের সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‍্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে আবদুল হাকিমের লাশ পড়ে থাকতে দেখে র‍্যাব।’

মিনতানুর রহমান বলেন, বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, সাতটি গুলি ও দুটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com