1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৫৭ Time View

স্পোর্টস ডেস্ক::

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে।

অজি দলে ডাক পেয়েছেন অ্যাশেজসেরা ট্রাভিস হেড। এছাড়া স্কোয়াডে ঢুকেছেন ময়জেজ হেনরিকস, ঝাই রিচার্ডসন ও বেন ম্যাকডারমট। চলতি বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্মের পুরস্কারটাই যেন পেয়েছেন বেন ম্যাকডারমট। হোবার্ট হারিকেন্সের হয়ে ৫৭৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

 

পেসার ঝাই রিচার্ডসনও স্কোয়াডে ফিরেছেন প্রায় এক বছর পর। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

একনজরে অস্ট্রেলিয়ার স্কোয়াড

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়জেজ হেনরিকস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com