1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সংসদ নির্বাচনের শান্তি শৃঙ্খলা রক্ষায় তৎপর সুনামগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯

  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ Time View
স্টাফ রিপোর্টার:: দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে  সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জ জেলায় ইতিমধ্যে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব ফোর্সেস গত ২৯ ডিসেম্বর থেকে ১০ই  জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, চেকপোস্ট সুনামগঞ্জের পাঁচটি আসনে র‍্যাব ০৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ এর দুটিসহ মোট ১১টি টহল দিনে এবং রাতে  সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করার কথা। সে অনুযায়ী তারা কাজ শুরু করেছেন।জগন্নাথপুর সহ জেলার ৫ টি আসনের সবকটি উপজেলায় তাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।
সুনামগঞ্জ র‌্যাব-০৯ জানিয়েছে, নির্বাচনে সমগ্র দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। একইভাবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১১টি টহল টিম মোতায়েন করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা রক্ষার্থে ক্লান্তিহীনভাবে কাজ করছে র‍্যাব-৯ সুনামগঞ্জ। নাঠ পর্যায়ে তাদের কার্যক্রম অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে বলে জনসাধারণ আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com