1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাসের পরলোক গমন

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিয়ে নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। বিকেলে সিলেট চালিবন্দর মহা শশ্মানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্টান হয়।

তিনি জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর সিলেট শহরের হালদারপাড়া আবাসিক এলাকায় বসবাস করছিলেন। গত কয়েক দিন আগে সকালে (মনিংওয়ার্ক) হাঁটতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় আহত হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষক রাজনীতিবীদ আবু হোরায়রা সাদ, সুনামগঞ্জ জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিম চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক ছায়াদ আলী, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ গোবিন্দ দেব, হিফজুর রহমান জিয়া, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেব, কমিউনিটি নেতা হীরা মোহন দেব, আশীষ দে, শশী কান্ত গোপ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরূপ সরকার, বকুল গোপ, রজত গোপ প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com