1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’

সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা/ ‘লং মার্চ টু শিক্ষা ভবন’

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অধ্যাদেশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন বলে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন শুধু দাবি নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই।

তাদের ভাষায়, সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে কখনও দেখা যায়নি। তারা জানান, এখন তারা তাদের ‘শেষ পদক্ষেপ’ নিতে প্রস্তুত।

দাবির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমরা আন্দোলন করে আসছি। দ্রুত সময়ে মধ্যে অধ্যাদেশ জারি করলে আমরা শান্তিতে পড়ার টেবিলে ফিরতে পারব। যেহেতু এখনো এমন কিছু হয়নি, তাই আমাদের শিক্ষা জীবন হুমকির মুখে রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা আবারও নতুন কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি।’

শিক্ষার্থীদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে তাদের পড়ার টেবিলে ফিরে যেতে রাষ্ট্র সহযোগিতা করবে।
সূত্র- ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com