1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সার্চ কমিটির বৈঠক চলছে

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নির্বাচন কমিশন গঠেন ফের বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজকের বৈঠকে চূড়ান্ত ১০ জনের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হতে পারে বলে কমিটি সূত্র জানিয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে।

সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনও উপস্থিত আছেন।

এর আগে গত শনিবার, রোববার ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

এদিকে কমিটির আহ্বানে সাড়া দিয়ে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম সোমবার রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হয়নি। পরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সেই তালিকা বাছাই করে ৫০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় বলে কমিটি সূত্রে জানা গেছে। এ ৫০ জনের থেকেই আজ ১০ জনের নাম বাছাই করা হতে পারে। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

১৪ ফেব্রুয়ারি সর্বশেষ ইসির মেয়াদ শেষ হয়েছে। দেশ স্বাধীনের পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com