1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সিলেটে দুই অটোচালকের মারামারিতে নিহত ১

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরের বন্দরবাজারে সিএনজিচালিত দুই অটোরিকশাচালকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। অপর অটোচালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে।

মারামারিতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান- রাত ১০টার দিকে সিলেট প্রধান ডাকঘরের সামনে রাস্তায় ওই দুই অটোচালকের মাঝে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে একে অপরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় একজন অটোচালক অজ্ঞান হয়ে পড়ে যান।

খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ এসে অজ্ঞান অটোচালককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পুলিশ আলমগীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মারামারি কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি আলী মাহমুদ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com