1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

সিলেট বিভাগের মেধাবী শিক্ষাথীদের শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৪২৯ Time View

স্টাফ রিপোর্টার:: লায়ন্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে সিলেট বিভাগের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক ব্যয় নির্বাহের জন্য ‘লায়ন ফারুক রশীদ চৌধুরী বৃত্তি’র জন্য আবেদন আহবান করা হয়েছে। গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে আগামী ৩১-০৩-২০১৬ তারিখের মধ্যে বিভিন্ন শর্তাদি পূরন সাপেক্ষে স্বহস্তে আবেদন করার জন্য আহবান জানানো হয়েছে।

আবেদনকারীকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অথবা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ-এ ¯স্নাতক ১ম বর্ষে অধ্যয়নরত হতে হবে। খামের উপর অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনের সাথে সকল পরীক্ষার নম্বরপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনকারী গরীব ও মেধাবী হতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে অবশ্যই সিলেট বিভাগের স্থায়ী নাগরিক হতে হবে।

স্বহস্তে আবেদনপত্র আগামী ৩১-০৩-২০১৬ তারিখের মধ্যে লায়ন জহির বখ্ত, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব সিলেট, লায়ন জেলা ৩১৫ বি১, লায়ন্স চিলড্রেন হাসপাতাল ভবন, মানিক পীর রোড, সিলেট-৩১০০ বরাবর দাখিল করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com