স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি লেখক গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এক শোক বার্তায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা প্রগতিশীল চিন্তা চেতনার এক উজ্জ্বল পুরুষ ছিলেন মুক্তিযুদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জে রাজনৈতিক সামাজিক অঙ্গনে এক শুন্যতার সৃষ্টি হবে।
আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply