1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ডাকাতিকালে খুন/ দুই জনকে যাবজ্জীবন, চার জনকে ১০ বছর কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শান্তিগঞ্জে ডাকাতির সময় খুনের ঘটনায় দুই জনকে যাবজ্জীবন এবং চার জনকে ১০ বছর কারাদ- দিয়েছেন আদালত। বুধবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) বিচারক তেহসিন ইফতেখার এই রায় দেন। এছাড়াও রায়ে দ-প্রাপ্ত আসামীদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে লালন মিয়া (৩৪) এবং একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে নাজমুল আলী (৪০)। এদিকে ১০ বছরের কারাদ-প্রাপ্তরা হলেন- দরগাপাশা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মনফর (৪৫), গেদাউল্লার ছেলে জাহান (৩৫), আফতর উল্লার ছেলে আব্দুল হাই (৩৫) এবং আমির উদ্দিনের ছেলে ইয়াহিয়া (৩৫)।

জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে নজির আলীর পিতা হাবিব আলী কে ডাকাতরা ডাকাতির সময় হত্যা করে। এ ঘটনার পরদিন শান্তিগঞ্জ থানায় নজির আলী মামলা দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবী ছিলেন এপিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া এবং আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়য়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট মতিউর রহমান পীর, অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com